1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

আ’লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১.৫৪ পিএম
  • ২৬৩ Time View

নারায়ণগঞ্জ, প্রতিনিধি : আওয়ামীলীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসান ভূঁইয়া,মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারন মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামীলীগ সন্ত্রাসীরা কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com