1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ ৫ ভারতীয়

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৯.১৯ পিএম
  • ১২৬ Time View

জুয়েল,দিনাজপুর প্রতিনিধি: অনুপ্রবেশের দায়ে আটককের পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক।
বুধবার (২০এপ্রিল) সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে ভারতে ফেরত পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের উপ¯ি’তিতে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন।

ভারতে ফেরত যাওয়া নাগরিকরা হলো, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে ছামিউল হাসদা (৩০), একই এলাকার মন্টুমুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু (৪৫), দক্ষিণ দিনাজপুরের পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমরোম (৪২), আসামের কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ (৩৫) এবং মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (৪৪)।

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, ‘তারা বিভিন্ন সময় অবৈধ্যভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যের হাতে আটক হন। এরপর থেকে তারা দিনাজপুর ও নওগাঁ কারাগারে ছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বুধবার ২০ এপ্রিল সকালে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ ৫ ভারতীয়

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com