1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

সমালোচনা করে নাগরিকত্ব হারালেন মিয়ানমারের ৩৩ জন

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৫.৩৫ পিএম
  • ১৫৯ Time View

সমালোচকদের শায়েস্তা করতে নাগরিকত্ব বাতিলের অস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। জানা গেছে, গত দেড় মাসে শুধুমাত্র সমালোচনা করায় নাগরিকত্ব বাতিল করা হয়েছে ৩৩ জনের। খবর আলজাজিরার।

বুধবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, গণমাধ্যমে সমালোচনা বন্ধ করতেই সমালোচকদের নাগরিকত্ব কেড়ে নেয়ার মতো পদক্ষেপ নিচ্ছে জান্তা সরকার। সম্প্রতি নাগরিকত্ব হারানো ব্যক্তিদের মধ্যে আছেন দেশটির প্রথমসারির বেশ কয়েকজন কূটনীতিক। সামরিক সরকারের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় তাদের নাগরিকত্ব বাতিল করা হয়। এছাড়া দেশটির একাশিক জনপ্রিয় বিনোদন তারকা ও মানবাধিকার কর্মীরাও আছেন এ তালিকায়।

জান্তা সরকারের তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের স্বার্থবিরোধী কাজে জড়িত। যারা সরকারের সমালোচনা করে মিয়ানমারে তাদের বসবাসের অধিকার নেই। এমন পদক্ষেপকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com