1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হাজী সেলিমকে

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৪.৫১ পিএম
  • ১২৯ Time View

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আলিয়া মাদ্রাসার সামনে ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এ আদেশ দেন।

মামলার এজাহারে ফজলুর করিম (৫০) উল্লেখ করেন, তিনি গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিয়েছিলেন। তাদের র‌্যালিটি আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এসময় মামলা বাদীসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গত ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com