1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩.৫৫ পিএম
  • ১৩২ Time View

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান জানিয়েছেন।

গত জুলাই-আগস্টের আন্দোলনে হত্যারকাণ্ডের ঘটনায় উত্তরা পূর্ব থানায় করা মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। 

১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।

সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’

এরই মধ্যে তাপসকে আদালতে নিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com