1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কারাগারে

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৯.১০ পিএম
  • ১৩৬ Time View

ইমরুক কায়েস নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আসামি সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। 

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে প্রদানের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন আদালত তেজগাঁও থানার হত্যা মামলায় সাত দিন রিমান্ডে পাঠায়। পরে কারাগারে আটক থাকা অবস্থায় গত ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার মামলায় তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com