1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু

  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪.১৬ পিএম
  • ১৮০ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বদলিপ্রত্যাশীরা এই সময়ের মধ্যে www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

যেসব শর্ত মানতে হবে-

বদলিপ্রত্যাশীদের অবশ্যই মনে রাখতে হবে যে অনলাইনে আবেদন করার সময় পারস্পরিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪’ জারি করা হয়।

নীতিমালার অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪-এ বদলির সাধারণ শর্তাবলিতে উল্লেখ করা হয়, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পরিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।

চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

বদলিপ্রত্যাশী শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরিজীবনে একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

অনলাইনে আবেদন করার সময় অবশ্যই এ-সম্পর্কিত নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন করার জন্য অনুরোধ করেছে অধিদফতর।

গত ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com