1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ৪৩৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com