1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের ১২ সদস্যকে দুদকে তলব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫.৪১ পিএম
  • ১৬৯ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী, মামা, চাচাসহ পরিবারের ১২ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক তলবী নোটিশে আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিভিন্ন তারিখে তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করে।

নোটিশে হারুন অর রশীদের স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এবিএম শাহরিয়ার, শ্বশুর মো. সোলায়মান, দুই চাচা ফরিদ উদ্দিন আহমেদ ও মতিউর রহমানকে আগামী ৩১ অক্টোবর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

অন্যদিকে হারুন অর রশীদের মামা মো. সুমরাজ মিয়া, খালা মোছা. মিনারা বেগম, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, চাচাতো ভাই আল রাসেল ও ব্যবসায়িক অংশীদার রাকিব উদ্দিন দেওয়ান রতনকে আগামী ৩ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, সাবেক ডিবিপ্রধান, বর্তমানে-অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ডিএমপি, ঢাকা এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।

গত ১৮ আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে শুরু করে দুদক। অভিযোগ আছে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জে নিজ এলাকায় গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নামে বিলাসবহুল প্রমোদাগার। জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে সাবেক ডিবিপ্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেয়।

হারুন ছাড়াও তার পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও তলব করেছে সিআইসি। এর আগে হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছিল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এনবিআর সূত্র জানায়, সম্প্রতি সিআইসি হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com