1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Title :
ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৩.৪৮ পিএম
  • ১৯০ Time View

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলের মধ্যে ঢাকা কলেজের সব হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের প্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ১৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সকল হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ থামাতে ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। সেখানে দুই দোকান মালিকের বাক-বিতণ্ডায় একজনের পক্ষ নেয়ায় মারধরের শিকার হন তারা। এর জেরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

মঙ্গলবার সকাল থেকে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এর ৫ ঘণ্টা পর ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ। ইতোমধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন। সকাল থেকেই হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এদিন সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় তারা। সকাল থেকে ব্যবসায়ীরাও দোকানপাট খোলার জন্য জড়ো হতে থাকে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের রূপ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীদের পক্ষ নিয়ে পুলিশ রাতে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে। অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। এখন আবার সংঘর্ষ শুরু হওয়ায় সে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com