শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ আসনে ধানের শীষের এগিয়ে থাকা, কাছাকাছি ব্যবধানে জামায়াত চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের নিরঙ্কুশ বিজয় আংশিক ফলে ৩১ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত এগিয়ে ৭৩টি কেন্দ্রের ফলাফল: শাজাহানপুরে ৩৪,৯৯৪ ভোটে এগিয়ে বিএনপির মোরশেদ মিল্টন ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৭-১৮ তারিখে সরকার গঠন: আসিফ নজরুল ভোটে অনিয়মের অভিযোগ, তিন আসনে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, পদে থাকার অধিকার নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি মিথ্যাচার করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। তাঁর পদে থাকার অধিকার নেই।

আজ সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আইন উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

আইন উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি এটা মিথ্যাচার, এটা বলে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন।

জাতির উদ্দেশে ৫ আগস্ট ভাষণে রাষ্ট্রপতি পরিষ্কার করে বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহণ করেছি…।

আসিফ নজরুল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং সেটা তিনি গ্রহণ করেছেন। এতদিন পর এ ধরনের কথা বলে শপথ ভঙ্গ করেছেন, স্ববিরোধী মতামত দিয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, এ ধরনের কথা বলার পর রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছে, তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে। রাষ্ট্রপতি মানসিকভাবে সুস্থ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS