1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সূচকের উত্থান,বেড়েছে লেনদেনও

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৩.৩২ পিএম
  • ৯৪ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি  বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫ টির, দর কমেছে ১৩২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২০৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৫২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com