1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সংবিধানে ফিরছে নির্বাচনকালীন সরকার

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১১.০৮ এএম
  • ১৯৩ Time View

গত ৩০ বছরের বেশি সময় ধরে দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন পদ্ধতি। নির্বাচিত দলীয় সরকারের অধীনে হবে, না কি নির্দলীয় সরকারের অধীনে-এ নিয়ে বহুবার উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতি। এমন বিতর্কের অবসান হয়েছিল ১৯৯৬ সালে। তখন প্রবল বিক্ষোভের মুখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে ক্ষমতাসীন বিএনপি। কিন্তু ২০১১ সালে আওয়ামী লীগ সংবিধান থেকে এই নির্বাচন পদ্ধতি বাতিল করে দেয়।

তবে নতুন কথা হচ্ছে, সংবিধানে ‘ফিরছে’ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা। তবে সেটি ‘তত্ত্বাবধায়ক সরকার’ নামে ফিরবে, না কি ‘নির্বাচনকালীন সরকার’ হয়ে আসবে– তা এখনও স্পষ্ট নয়। এছাড়া সংবিধান সংস্কার প্রক্রিয়া গঠিত কমিটির মাধ্যমে হবে, না কি আদালতের রায়ে ফিরবে– সেটিও অস্পষ্ট। এ নিয়ে রাজনৈতিক দলগুলোরও রয়েছে নানান মত।

রোববার (২০ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের জন্য বিএনপি আদালতে গেলে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই শুনানি হবে। তবে অন্য দলগুলো এই দাবির পক্ষে একমত পোষণ করলেও রিভিউ আবেদনের সঙ্গে তারা সম্পৃক্ত নন। সংবিধান সংস্কারে বর্তমান সরকার গঠিত কমিশন এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে বলে তারা মনে করছেন।

তবে বিশিষ্ট আইনজীবী ড. শাহ্দীন মালিক মনে করেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই। কারণ, এটি বাতিল হয়েছিল জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাসের মাধ্যমে। যদিও পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা আছে। এই রিটের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে ফিরে আসতে পারে।

এর আগে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি সংসদ নির্বাচন হয়। তবে সে সময়ও এই ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করেছিল রাজনৈতিক দলগুলো। এমনকি তত্ত্বাবধায়ক প্রধান কে হবেন– তা নিয়ে আদালতের রায়ে সাবেক প্রধান বিচারপতির পদকে বাদ দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com