1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে মানব পাচারকারী ২ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১১.২৪ পিএম
  • ১৪৯ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মানব পাচারকারী চক্রের দুই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। 

গ্রেপ্তারকৃত মানব পাচারকারী জামাল মিয়া (৫৫) পৌর শহরের জগন্নাথপুর এলাকা মৃত মুসলিম মিয়ার ছেলে। 

এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভৈরব থানায় হওয়া চাঞ্চল্যকর দুইটি মানব পাচার মামলার প্রধান আসামি জামাল মিয়া। মানব পাচার চক্রের অন্যান্য সদস্যরা জামাল মিয়ার নেতৃত্বে এলাকার  বেকার ছেলেদের ইতালি পাঠানোর কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু ইতালি না পাঠিয়ে লিবিয়ার ত্রিপলিতে পাঠিয়ে ওই দেশে থাকা মানব পাচার চক্রের অন্য সদস্যদের কাছে বিক্রি করে দেয়।

সেখানে তাদের বন্দি করে মুক্তিপণ হিসেবে পুনরায় টাকা নেয় চক্রটি। টাকা না দিতে পারলে মেরে ফেলার হুমকি দেয় জিম্মিদের। এমন একটি ঘটনায় ভুক্তভোগী মো. বাদল মিয়া ও মো. কাওছার মিয়া বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ জানান, মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়ায় জামাল মিয়া। এমনকি মামলার অন্যান্য আসামিরাও পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রোববার দুপুরে জগন্নাথপুর এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে জামালকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com