1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে ম্যাজিস্টেট দেখে পালিয়ে যায় অসাধু মাছ শিকারীরা

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৯.১৯ পিএম
  • ২৭৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ। এসময় ম্যাজিস্টেট দেখে পালিয়ে যায় অসাধু মাছ শিকারীরা।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি।

 এসময় অভিযানে উপস্হিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান ও ভৈরব নৌ-থানা পুলিশ সহায়তা করেন। অভিযান শেষে মেঘনা ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি বলেন, মা ইলিশ মাছ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান পরিচালনা হচ্ছে। সরকার ২২ দিন মা ইলিশ নিধনের নিষেধাজ্ঞা জারি করেছে। এই ২২ দিন মা ইলিশ রক্ষা করতে পারলে মাছে প্রজনন বৃদ্ধি পাবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে জেলেদের ক্ষতি পুষিয়ে নিতে ভৈরবের ৮০০ এর অধিক জেলেদের ২৬ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। যদি কোন জেলে এই আইন অমান্য করে তাকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com