1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

বিচারকাজে অংশ নিতে পারবেন না হাইকোর্টের ১২ বিচারপতি

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭.০২ পিএম
  • ১৬৯ Time View

দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। 

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে অ্যানেক্ম ভবনের সামনে বিক্ষোভস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এই তথ্য জানান। এই ঘোষণার পর আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছাড়েন। এই ১২ বিচারপতি আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া বলে জানা গেছে।

এর আগে কয়েকজন বিচারপতিকে ডেকে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর সাড়ে ১২টার পর থেকে একে একে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসেন ৭ বিচারপতি।

সাত বিচারপতি হলেন- খোন্দকার দিলিরুজ্জামান, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, শাহেদ নূর উদ্দিন, এস এম  মাসূদ হোসেন দোলন, মো. আমিনুল ইসলাম।

তবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বের হওয়ার পর জানতে চাইলে কোনো বিচারপতি কিছু বলতে রাজি হননি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন। এসব বিচারকদের পদত্যাগের দাবিতে আজ সকালে হাইকোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com