1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

সিআইডি, নৌ, রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১.২৩ পিএম
  • ১৫২ Time View

অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে। এ ছাড়া নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএনে নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. আবদুল্লাহ আল মাহমুদকে।

একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে মো. আলমগীর আলম, গোলাম কিবরিয়া, সেলিম মো. জাহাংগীর এবং মোহা. আবদুল আলীম মাহমুদকে। এ ছাড়া অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীর পিবিআইতে বদলির আদেশ বাতিল করা হয়েছে প্রজ্ঞাপনে।

গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর পুলিশের সবগুলো ইউনিটের প্রধানকে বদলি ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। প্রায় দুই মাস ইউনিট প্রধান ছাড়ায় চলছিল সিআইডি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com