1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালককে হত্যা করে মিশুক ছিনতাই, গ্রেফতার ২

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৫.১৭ পিএম
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুল হাই (৩৫) নামে এক চালককে হত্যা করে ব্যাটারি চালিত মিশুক ছিনতাই করা হয়েছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়ার আফসার আলীর ছেলে।

গ্রেফতাররা হলেন- উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৪৮)।

নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, রবিবার বিকেলে তার স্বামী আব্দুল হাই কাজে বের হয়েছিলেন। রাত ১০টার দিকে তিনি জানতে পারেন মধুপুর কবরস্থানের পাশে একটি ডোবায় তার আব্দুল হাইয়ের মরদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করেন।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেঁচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করার পর মরদেহ ডোবার ভেতর ফেলে রাখা হয়েছিল। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারি চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে রাতেই মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com