1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

পূজার ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার খুলছে আজ

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮.০৬ এএম
  • ১২২ Time View

টানা চারদিন পূজার ছুটি শেষে আজ (সোমবার) খুলছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি। সাপ্তাহিক ছুটির দিনসহ পূজা উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর ছিল সরকারি ছুটি।

অন্যান্য বছর শুধুমাত্র বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চারদিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

টানা চারদিন পূজার ছুটি শেষে আজ (১৪ অক্টোবর) অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। খুলছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ১৫ অক্টোবর এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি রয়েছে ১৬ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com