1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই ছিনতাইকারী আটক

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১০.৫৬ পিএম
  • ২৮১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভৈরবে পুলিশের হাতে কুখ্যাত দুই ছিনতাইকারী আটক হয়েছে। আজ শনিবার ১২ অক্টোবর দুপুরে মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভৈরব পুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে ছিনতাইকারী ইফরান (২০) ও একই এলাকার শিশু মিয়ার ছেলে রতন মিয়া (১৯)।

এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পৌর শহরের মুচি পাড়া সংলগ্ন বালুর মাঠ থেকে রাজীব বর্মন নামে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ভৈরব বাজার শহর ফাঁড়িতে অভিযোগে দেন রাজীব বর্মণ৷ অভিযোগের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (নিরস্ত্র) মো. আয়ান মাহমদের নেতৃত্বে এটিআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ছিনতাইকারী দুইজনকে আটক করা হয়। এদিকে কুখ্যাত দুই ছিনতাইকারী আটকের সংবাদে ভুক্তভোগী জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ বলেন, ভৈরবে ছিনতাই নির্মূলের কাজ করছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুইজন ছিনতাই কারীকে আটকের পর আরো ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com