1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট

শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শহীদ জেহাদের রক্তের বাংলাদেশে খুনী হাসিনার ঠাই নাই

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩.৫২ পিএম
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট লেখক ও কলামিস্ট, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান দীর্ঘ ১৬ বছর পর লন্ডন থেকে দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, গত ১৬ বছর প্রবাস জীবনে অনেক ইচ্ছা সত্যেও দেশের মাটিতে পা রাখতে পারি নাই। খুনী হাসিনা আমাকে ও আমার পরিবারকে এক মুহুর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি। আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর অপরাধ ছিল শেখ হাসিনার আমলনামা নিয়ে ‘আমার ফাঁসি চাই’ বইটি লিখেছিলেন। হাসিনার সরকার সেই বই নিষিদ্ধই শুধু করেনি, আমার চাচার উপর বার বার হামলা করেছে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে বিদেশের মাটিতে আমার চাচার মৃত্যু হয়েছে। আমি এই মৃত্যুকে মৃত্যু বলি না, আমি বলি শেখ হাসিনা আমার চাচাকে খুন করেছে। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ সহস্রাধিক লাশের উপর দাড়িয়ে আছে নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশে খুনী হাসিনার ঠাই হবে না। খুনী হাসিনাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড়াতে হবে। এখনও কিভাবে ভারতে বিনা পাসপোর্টে বসবাস করছে তা আন্তর্জাতিক আদালতে এসে উত্তর দিতে হবে।

তিনি আরো বলেন, আজ শহীদ জেহাদ দিবস। এই পবিত্র দিনেই বাংলাদেশের মাটিতে পা রেখে যে সুখ অনুভূতি লালন করছি তা কোন কিছু দিয়ে বুঝানো যাবে না। এই সময় পুরান ঢাকার সুত্রাপুর ফরাশগঞ্জ এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা রাকেশ রহমানের হাতে ‘একটি ভোরের প্রতিক্ষা’ বইটি তুলে দেন। এছাড়াও দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকেও দুঃশাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, ম্যাডেল ও উত্তরীয় পরিয়ে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস খান খোকন, মোঃ আজাদুর রহমান, কাজী মাসুদ, মোঃ মাসুম, জিএম সাইদুল ইসলামসহ প্রমুখ। বিমানবন্দরে সংবর্ধনা শেষে গাড়ী ও মোটর সাইকেলের বহর নিয়ে পুরান ঢাকার ফরাশগঞ্জে বিকে. দাস রোডে নিজ বাড়ীতে উপস্থিত হলে সেখানে শত শত মানুষ তাকে স্বাগত  জানান এবং তাৎক্ষনিক গণসংবর্ধনার আয়োজন করেন। গণসংবর্ধনায় রাকেশ রহমান বলেন, এই মাটিতে আমার জন্ম। আমার বাবা ও চাচারা এই মাটিতেই বেড়ে উঠেছে।


আমার বাবা ফরাশগঞ্জ বি. কে দাস রোডস্থ এলাকার দারোগা বাড়ির নাতী। সাবেক শহীদ সোরায়ার্দী কলেজের ভি. পি, মহানগর সেন্ট্রাল “ল” কলেজের জি. এস, এক্স- রিনা টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ও দীর্ঘ দিন কোষাদক্ষের দায়িত্ব পালন করা মরহুম শিল্পপতি সাইদুর রহমান। আমি যেখানেই থাকবো এদেশের মানুষের পক্ষে ও সত্যের পক্ষে লড়াই করে যাবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com