সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোলায় সরিষার ফলনে কৃষকের সাফল্য পলাশবাড়ীর জুনদাহ বাজারে দুর্বৃত্তের অতর্কিত হামলা: আঙুল বিচ্ছিন্ন, দুই পা ভেঙে গুরুতর আহত যুবদল নেতা কাকন! কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা মোহাম্মদপুর এ.আর. উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আনন্দঘন ভ্রমণ ময়মনসিংহে শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে র‍্যাব-১৪,সিপিসি -৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা রমজানের সেরা উপহার: ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে ৩ কোটি ৬৮ লাখ টাকা দিল ন্যাশনাল ব্যাংক নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ আজ রমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা ডিএসইর সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক

দুই লাখ ৪০ হাজার টাকায় বাংলাদেশে আসছে ‘স্ত্রী ২’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়ছে। 

ভারতের এই সিনেমাটি বাংলাদেশে দুই হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। এই সিনেমা বিপরীতে বাংলাদেশের ‘প্রহেলিকা’ সিনেমা ভারতে যাচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবার সম্ভাবনা আছে হিন্দি এই সিনেমাটির। 

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। 

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। সিনেমাটির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা। 

ভারতে ‘স্ত্রী ২’ মুক্তি পায় ১৪ আগস্ট। সিনেমাটি আয়ে ৬০০ কোটি ক্লাবের পথে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS