1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে গোল টেবিল বৈঠক 

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪.৩৪ পিএম
  • ১৯২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটেরিয়াম কক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, গণস্বাস্থ্য  এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজনে ” এলায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়নমেন্টাল ইমপেক্ট এন্ড রাইটস এট লেদার সেক্টর ” শীর্ষক  গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সলিডার সুইসের তত্ত্বাবধানে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে টেকসই খাত হিসেবে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একযোগে কাজ করছেন। 

গোল টেবিল বৈঠকে বক্তারা জানান, ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন ও কারখানায় ব্যবহৃত চামড়া ও রিক্সিনের বর্জ্য অপসারণ ও রিসাইকেলিং করে ব্যবহার যোগ্য করার বিষয়ে পাদুকা শিল্পের সংক্লিষ্টদের সচেতনতা ও পরিকল্পনা গড়ে তোলার তাগিদ দেন। যদি পাদুকা শিল্পে ব্যবহৃত চামড়া জাত পণ্য যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় উৎপাদন করা হয় তাহলে চামড়া খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন, আর্থিক সহযোগিতা ও অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশ দূষণ নিরসন করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয় ।

গোল টেবিল বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিদুওয়ান আহমেদ রাফি, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো.রফিকুল ইসলাম, উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রেজা, ওষি ফাউডেশনের প্রকল্প কর্মকর্তা মো.আলম হোসেন, সলিডা সুইস কর্মকর্তা আহসান, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ফেরদৌস কবির, ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি আলামিন প্রমূখ।

এছাড়া পাদুকা কারখানার মালিক, উদোক্তা, পাদুকা শ্রমিক , শিক্ষক, উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

গোল টেবিল বৈঠকের সমন্বয়ক হিসাবে ছিলেন মতিউর রহমান সাগর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com