1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

পুলিশ হেফাজতে নিহত রায়হান হত্যার বিচার শুরু

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৫.৫৪ পিএম
  • ১৯৫ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মামলার চার্জ গঠন করেন সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে চাঞ্চল্যকর এই মামলার বিচার শুরু হয়।

আদালতের পিপি নওশাদ আহমদ আগামী ১০ মে বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরু হবে। অভিযোগ গঠনকালে মামলার মূল আসামি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে. মামলার এক আসামি কথিত সাংবাদিক নোমান পলাতক রয়েছেন।

এর আগে, মামলার অভিযোগ গঠনের তারিখ কয়েকদফা পিছিয়ে যায়। সর্বশেষ গত ১২ এপ্রিল আদালতে আসামিদের হাজির করা হলেও অভিযোগ গঠন পিছিয়ে যায়।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে ধরে নিয়ে কোতোয়ালির বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যে মৃত্যু নিয়ে দেশ-বিদেশে তোলপাড় চলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন।

গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বছরের ৮ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে বহুল আলোচিত মামলাটি উপস্থাপন করা হলে বিচারক আবদুল মোমেন মামলার বিচারকাজ পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com