1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক আইজিপি মামুন ৩৮ দিনের রিমান্ডে

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩.০২ পিএম
  • ১০৭ Time View

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক সাত মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার ৬টি ও নিউমার্কেট থানার একটি হত্যা মামলা রয়েছে। এর আগে চার মামলায় ১৮ দিনের রিমান্ডে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে। পৃথক মামলায় তার রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী জানান, এর আগে চার মামলায় তিনি ১৮ দিনের রিমান্ডে ছিলেন। আজ আবার ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজনীতি ও প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে।

এদিন তাকে রাজধানীর আদাবর, কদমতলী, যাত্রাবাড়ী থানার কয়েকটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com