1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

কাশ্মীর ইস্যুতে মোদিকে শাহবাজের চিঠি

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪.১০ পিএম
  • ১৫২ Time View

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসেছেন শাহবাজ শরীফ। আর এর মধ্যেই কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠালেন তিনি। কূটনৈতিক সূত্রে এই চিঠি এসেছে ভারতের কাছে। তবে এর আগে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছিল তাঁকে। কি লেখা হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর চিঠিতে?

পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ বন্ধন জরুরী। দেশবাসীর আর্থ সামাজিক উন্নতি ও এই অঞ্চলের উন্নতির জন্য এটা দরকার।এটা একমাত্র সম্ভব অর্থপূর্ণ আলোচনা ও শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে। জম্মু ও কাশ্মীরের সমস্যাগুলোসহ অন্যান্য সমস্যাও মেটানো দরকার। আসুন শান্তি নিশ্চিত করি ও আমাদের দেশবাসীর উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করি।

নরেন্দ্র মোদির শুভেচ্ছার উত্তরে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরীফ। আঞ্চলিক শান্তি ও সুরক্ষা বজায় রাখতে বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য আমাদের আত্মত্যাগ ও অবদান সকলেরই জানা ও আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।’

এদিকে, গত ১১ এপ্রিল সংসদ প্রথম বক্তব্যেই ভারতের জন্য একটি অলিভের শাখা উপহার দিয়েছিলেন তিনি। তুলেছিলেন কাশ্মীরের প্রসঙ্গ। শাহবাজ বলেন, আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু কাশ্মীর সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত শান্তি দীর্ঘস্থায়ী হবে না।’

এর পাল্টা জবাবে টুইট করে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত শান্তি চায়। সন্ত্রাসমুক্ত এলাকা চায় যাতে আমরা দেশবাসীর সুখ ও সমৃদ্ধি চাইতে পারি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com