শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ তফসিল ঘোষণার আগে অবৈধ, লুট করা অস্ত্র উদ্ধার করা উচিৎ ছিল – বাবুল সরদার চাখারী আপগ্রেডেড অরিজিন ওএস ৬ এর সাথে ভিভো এক্স৩০০ প্রো প্রার্থীদের জানমালের নিরাপত্তা না দিতে পারলে পদত্যাগ করুন: মোর্ত্তজা হাদি গুলিকাণ্ডে অভিযুক্তকে ধরতে যে কোনো তথ্য দিতে অনুরোধ ডিএমপির চুয়াডাঙ্গা জাফরপুর মোড়ে সেনা পুলিশের অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর শোকবার্তা মোতাহার মাস্টার আর আমাদের মাঝে নেই বাংলাদেশের অস্তিত্বে আঘাত—হাদি হামলা নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬১ Time View

ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ঘটনায় নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

প্রতিরক্ষা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় মাত্র একজন জীবিত আছেন; যার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

বার্তাসংস্থা এএনআই ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বলেছে, দুর্ঘটনার শিকার সামরিক হেলিকপ্টারের ১৪ কর্মকর্তার মধ্যে ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদের পরিচয় নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS