1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

সাত ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েল: নেতানিয়াহু

  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩.৩৪ পিএম
  • ১৩৯ Time View

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েল এখন সাত ফ্রন্টে যুদ্ধ করছে। রোববার (৬ অক্টোবর) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, মানবসভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যারা গত সপ্তাহে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে।  

লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু। গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ৯ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এবং একইসময়ে হিজবুল্লাহ ইসরায়েলে এক হাজার ৫০০ হামলা চালিয়েছে। 

এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে একহাত নেন। তিনি বলেন, এমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা। 

নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com