1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

যুক্তরাষ্ট্রে হেলেনের আঘাতে নিহত বেড়ে ৯৩

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২.৫৮ পিএম
  • ১৪৬ Time View

ক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেনে’র আঘাতে স্থানীয় সময় রোববার পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। এর মধ্যে নর্থ ক্যারোলাইনাতেই মারা গেছে ৩৭ জন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় হতাহতদের সন্ধানে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর এএফপির।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের ঘোষণা দিয়েছেন।

হেলেনের প্রভাবে প্রচণ্ড বাতাস আর বিরামহীন বৃষ্টিপাতের কারণে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও টেনেসি অঙ্গরাজ্যে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যায় এবং লাখ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রশাসক ডীন ক্রিসওয়েল বলেন, ‘আমরা পানি সরবরাহ ব্যবস্থাপনা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জরুরি পরিবহণ রুটগুলোসহ অনেক বাড়িঘর ধ্বংসের খবরও পাচ্ছি।’

স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চরম আবহাওয়ায় কমপক্ষে ৯৩ জন মারা গেছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ৩৭ জন, সাউথ ক্যারোলাইনায় ২৫ জন, জর্জিয়ায় ১৭ জন, ফ্লোরিডায় ১১ জন, টেনেসিতে দুইজন এবং ভার্জিনিয়ায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। তবে কর্তৃপক্ষ বলছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

নর্থ ক্যারোলাইনার পশ্চিমাঞ্চলে এখনও বন্যার সতর্কতা জারি রয়েছে। সেখানে থাকা একটি বাঁধ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের পরিচালক ক্যান গ্রাহাম। রোববারও প্রায় ২২ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটিয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি বিদ্যুৎ পর্যবেক্ষণ সংস্থা। এ ছাড়া আমেরিকান রেডক্রস পরিচালিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে হাজার হাজার লোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com