সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

বাণিজ্য মেলা শুরু হবে ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫ শুরু হবে আগামী ১ জানুয়ারি। এবারও রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দেশে পণ্য প্রদর্শনীর ২৯তম আসর বসবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানে এ বছর মেলা প্রাঙ্গণে তৈরি করা হবে মুগ্ধ কর্নারের ন্যায় স্থাপনা এবং প্রদর্শিত হবে বিভিন্ন স্থিরচিত্র। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত ডিআইটিএফ ২০২৫–এর স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথ উদ্যোগে এ মেলা আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন। এতে বাণিজ্য মেলা–সংক্রান্ত কার্যপত্র উপস্থাপন করেন ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

বাণিজ্য মেলার বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নীতিনির্ধারণ, বিভিন্ন উপকমিটি গঠন, বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও মেলার প্রবেশ টিকিটসহ অন্যান্য ইজারা কাজের ফ্লোর মূল্য নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ইপিবি জানিয়েছে, মেলার সার্বিক নিরাপত্তা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‍্যাবের সদস্য থাকবেন। মেলা পরিচালনার জন্য মেলা সচিবালয়ের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা কমিটিসহ ১১টি কমিটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS