শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

রাজস্ব ফাঁকি দেওয়ায় ভৈরবে ১ টোবাকো কোম্পানীকে জরিমানা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর অভিযানে তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীকে রাজস্ব ফাঁকির অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ভাবে নকল  ব্যান্ডরোল ব্যবহারের অপরাধে এই জরিমানা করেন। 

২৫ সেপ্টেম্বর মঙ্গলবার শম্ভুপুর এলাকায় সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এসময় বিপুল পরিমানের অবৈধ সিগারেট আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার  লেঃ কর্নেল ফারহানা আফরীন। এসময় ভৈরব র‍্যাব -১৪ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ শাহীন, রাজস্ব বিভাগ নরসিংদি শাখার ডেপুটী রাজস্ব কর্মকর্তা মো.সোহেল রানাসহ যৌথ বাহিনীর একদল সদস্য। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি জানান, তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীটি দীর্ঘদিন যাবত সিগারেট উৎপাদন করে নকল বা অবৈধ ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। কোম্পানীটির অবস্থান একটি গোপন ও নিরব স্থানে। আজ যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান উৎপাদিত সিগারেট আটক করা হয়েছে যাতে নকল ব্যান্ডরোল লাগানো। একারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  কোম্পানীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS