1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ১৩৮ Time View

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়াও একই সময় বালিয়াডাঙ্গী উপজেলার ১ জন নিহত ও ৩ জন আহত হন।

সদর উপজেলার নিহতরা হলেন- শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৭) ও একই এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯)।

আহতরা হলেন- লাউথুতি গ্রামের বরকত আলীর স্ত্রী রিনা বেগম (৩৮), হাফিজুল ইসলামের ছেলে ফারুক (২২)। আহত আরেকজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এরা ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) নিহত হয়েছেন।

আহত তিন জন হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা গ্রামের সবুজের ছেলে ফয়সাল (৮), আমজানখোর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের আক্তারুল ইসলামের ছেলে রিমান (১০) ও মনিরুলের ছেলে সাকিবুল হাসান (১০)। তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সদর উপজেলায় বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন শুখানপুকুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com