1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো ২ কৃষকের

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৩ এএম
  • ১৩২ Time View

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় মারা যান তারা।

স্থানীয়রা জানান, আশরাফ আলী ও আইনুল ইসলাম কদমতলা গ্রামের বাসিন্দা। তারা দুই জনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪টার দিকে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এ সময় বজ্রপাত হলে আশরাফ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। 

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com