1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

১৫ সেপ্টেম্বর দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০৭ এএম
  • ১৬৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সমাবেশের প্রস্ততি নিয়ে যৌথ সভা শেষে তিনি এই কথা বলেন।

যৌথ সভা শেষে ডা. জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মত করে লুটপাট করেছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৪ সালে বিনা ভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেইসঙ্গে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কাজী সাইদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে। গুমখুন নিয়ে তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। যে তার অপকর্মের বিরুদ্ধে কথা তাকে হত্যা বা গুম করা হয়েছে।

ভোটের অধিকার ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন, এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে থাকবে। যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে। তিনি আরও বলেন, গণতন্ত্র দিবসে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্মরণ করতেই ১৪ সেপ্টেম্বরের সমাবেশ। সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা। তিনি বলেন, আওয়ামী লীগ মানেই মতপ্রকাশের স্বাধীনতা হরণ। আওয়ামী লীগ আসলেই একের পর গণমাধ্যম বন্ধ হয়। ইলিয়াস আলীর কবর কোথায়? বাংলাদেশ ব্যাংকের টাকা কোথায়? এসব প্রশ্নের উত্তর দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com