শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ২০০ টাকা ভাতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ভর্তি হতে কোনো আবেদন ফি লাগবে না, তবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হতে পারলে আপনাকে প্রতিদিন ২০০ টাকা করে প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের আটটি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নতুন ব্যাচে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। ঢাকা, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর,গোপালগঞ্জ, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফি লাগবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর।

মৌখিক পরীক্ষা

২৪ সেপ্টেম্বর, ২০২৪।

নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ

২৬ সেপ্টেম্বর, ২০২৪।

আবেদনের শেষ তারিখ

১৮ সেপ্টেম্বর, ২০২৪।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS