1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে বিএসইসিতে কমিটি

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৭ এএম
  • ১২৪ Time View

পুঁজিবাজারে সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের সূত্র ধরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠন করেছে। 

তাদের (সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠান) অনিয়ম খতিয়ে দেখার ওই চার সদস্যের কমিটিতে রয়েছেন—বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম। 

বিএসইসি জানায়, এস আলম গ্রুপের ঋণ অনিয়ম নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রতিবেদনে সালমান এফ রহমানের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়টি সামনে আসে। ফলে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এস আলম ও সালমান এফ রহমানের পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পুঁজিবাজারে অনিয়ম তদন্তের সিদ্ধান্ত নেয় বিএসইসি।  এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম), তাঁর স্ত্রী, জামাতা, আত্মীয়স্বজনসহ তাঁদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পুঁজিবাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কিনা, তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। এস আলমের পাশাপাশি এই কমিটিকে সালমান এফ রহমান, তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পুঁজিবাজারের অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠন সংক্রান্ত বিএসইসির নির্দেশনায় বলা হয়, কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও সেনটিনাল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেসের কার্যক্রম তদন্তে তিন সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক রফিকুন্নবী ও সহকারী পরিচালক শাকিল আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com