1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্য গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৮ পিএম
  • ১৭৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। দুজনকেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) হেফাজতে নেয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআইয়ের এসপি জাকির হোসেন।

গ্রেফতার দুজন হলেন: তাজহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এসপি জাকির বলেন, ‘এই দুই সদস্য আগে থেকে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। তাদের গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।’

এদিকে, সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই পুলিশ সদস্যকে পিবিআইর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। ডিসি হেডকোয়াটার্সের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে ওই দুই পুলিশ সদস্যকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৩ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এ ঘটনায় পুলিশ ও আবু সাঈদের পরিবার আলাদ দুটি মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com