1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৩ পিএম
  • ২৪৯ Time View

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আদর্শ গ্রামে জমি জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

আজ ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গড্ডিমারী ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আমরা গড্ডিমারী ইউনিয়নের ৬নং আদর্শ গ্রামের বাসিন্দা। গত ১৯৯৬ সাল থেকে  আমরা সেখানে বসবাস করে আসছি। ২০০১ সালে বাংলাদেশ সরকার আমাদের ৮ শতাংশ করে আবাদী জমি হস্তান্তর বা কবুলত দেয়। সেই থেকে আজ অবধী আমরা উক্ত জমি ভোগদখল করে আসছি। কিন্তু গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়ার হুকুমে মনির হোসেন, ফরিদুল ইসলাম শহর, মনছের, নুর ইসলাম, নুর হোসেন, ফজল, মোনতা সহ অনেকে আমাদের আবাদি জমি গুলো জোর পূর্বক দখলে নেয়। যা আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাই কিন্তু আজ অবধি কোন সুরহা পাইনি। এই জমি দখলকারীরা জামায়াত ও বিএনপির লোক পরিচয় দিয়ে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আমাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। আমরা ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টাসহ স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক সঠিক বিচারের দাবী করছি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com