1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সারাদেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪১ পিএম
  • ১৫৭ Time View

ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর দুইটা থেকে সারা দেশে ডাক্তাররা কর্মবিরতি তথা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজের প্রশাসনিক গেটে ডা. আবদুল আহাদ এই ঘোষণা দেন।

এ সময় তিনি জানান, দুপুর ২টায় বাগান গেটে নিজেদের দাবি নিয়ে ব্রিফ করবেন তারা। এ সময় সেখানে গণজমায়েত ডাকা হয়েছে বলেও জানান এই ডাক্তার। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নার্সরাও।

ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে- অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেকসহ সারা দেশের হাসপাতালে আর্মিসহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

ডা. আহাদ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল অপারেশনসহ সব চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’। এর দায়ভার চিকিৎসকদের ওপর না, প্রশাসনের ওপর বর্তাবে। কারণ তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে চিকিৎসকরা টানা ৭২ ঘণ্টা পর্যন্ত সেবা দিয়েছে। পাশাপাশি নিজের পকেট থেকে টাকা দিয়ে রোগীদের ওষুধ কিনে দিয়েছে, খাবার কিনে দিয়েছে।

গতকাল রাতের ঘটনার বিবরণ দিয়ে ডা. আহাদ বলেন, আমাদের সার্জারি বিভাগের একজন রেসিডন্ট অপারেশনের জন্য ভেতরে যান। যেখানে রোগীর লোক ভেতরে গিয়ে তার সঙ্গে ধস্তাধস্তি করে। আমাদের আরেকজন ডাক্তার তাকে সেভ করতে গেলে তাকে মারতে মারতে পরিচালকের রুমের সামনে নিয়ে আসে। আমরা পরিচালক স্যারের আশ্বাসে রাত ১১টায় আবারও কর্মস্থলে ফিরি। সকাল ৮টা পর্যন্ত সেবা দেই। কিন্তু নিরাপত্তা বাহিনী যথা স্থানে উপস্থিত ছিল না। যার ফলে পরে আরও দুটি ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com