1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৩১ আগস্ট-৬ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ২০৩ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পারিবারিক জীবনে প্রাণবন্ত থাকার চেষ্টা করুন। আত্মকেন্দ্রিক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা করুন। আত্মনিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলুন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): ধৈর্য ও সহিষ্ণু আচরণের জন্য কর্মজীবনে সফলতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সুস্বাস্থ্যের জন্য সঠিক ডায়েট মেনে চলুন। সম্পর্কে কিছু টানাপোড়েন থাকবে। শারীরিকভাবে কিছুটা সমস্যা থাকতে পারে। ভ্রমণ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক যোগাযোগ শুভ। আবেগ নিয়ন্ত্রণে না রাখলে প্রিয়জনের সাথে মান অভিমান বাড়বে। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, যোগব্যায়াম করুন। ঝুঁকিপূর্ণ কাজে সফলতা পাবেন। অনেকে দূর ভ্রমণের সুযোগ পাবেন। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আর্থিক বিষয়ে সফলতা আসবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্পষ্ট কথা বলার জন্য অস্বস্তি বোধ করবেন। প্রিয়জনের শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়িক কাজে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক বিষয়ে সফলতা আসবে। কর্পোরেট কাজে সফলতা পাবেন। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। প্রেমে ভুল বোঝাবুঝি। পারিবারিক বিষয়ে নমনীয়তা প্রয়োজন।অমিতব্যয়িতার কারণে দুশ্চিন্তা বাড়বে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিক বিষয় নিয়ে চাপে থাকবেন। কর্মসূত্রে লাভবান হবেন। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন। অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক চাপ অনুভব করবেন। প্রিয়জনের সঙ্গে সন্দেহমূলক আচরণের জন্য দূরত্ব তৈরি হতে পারে। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন। ভ্রমণ শুভ।

বৃশ্চিক রাশি ( ২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। আর্থিক ভাগ্য বেশ সুপ্রসন্ন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে। বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কাঙ্ক্ষিত বিষয়ে এ সপ্তাহে আপনি সাফল্য আস্বাদন করতে পারবেন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সাংগঠনিক ও সামাজিক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। এ সপ্তাহে আপনার কর্মউদ্দীপনা বাড়বে। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ। শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে। শত্রু সম্পর্কে সচেতন হোন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। পেশাগত  বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com