1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক দম্পতির মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৯.০৬ পিএম
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধায় চোর থেকে বাঁচার জন্য সেচ পাম্পের ঘরে দেয়া বিদ্যুতে পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বরমতাইর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের কাসেদ আলী (৫০) ও তার স্ত্রী আলেমা বেগম (৩৫)। কাসেদ আলী ওই গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বরমতাইর গ্রামের সেচপাম্প মালিক চোর থেকে বাঁচার জন্য সেচ পাম্পের ঘরে বিদ্যুতের তার দিয়ে রাখতেন। দুপুরে পাশের ধানের জমিতে কাজ করার একপর্যায়ে প্রচণ্ড রোদ থেকে বাঁচার জন্য সেচ পাম্পের ঘরের ছায়ায় বসলে কাসেদ আলী ও তার স্ত্রী আলেমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয় কৃষকরা তাদের মরদেহ সেচ পাম্পের সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত সেরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com