1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

হত্যা মামলা মাথায় নিয়ে বিশ্বরেকর্ড সাকিবের

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩.২৮ পিএম
  • ২১১ Time View

হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। সেইসঙ্গে তার নামে এসেছে লিগ্যাল নোটিশও। এমন বিতর্কের মাঝেই রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।  রাওয়ালপিন্ডিতে শেষদিনের প্রথম সেশনে ২ উইকেট তুলে নেন সাকিব। 

এতেই  নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬। আর ভেট্টোরির উইকেট সংখ্যা ৭০৫।

সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯টি টি-টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে। এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। 

সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ শাকিল। এই উইকেট দিয়ে ড্যানিয়েল ভেট্টোরিকে স্পর্শ করেন সাকিব। আর এর কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com