1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

৩৮ দিন পর চালু হচ্ছে মেট্রোরেল, নতুন সূচি প্রকাশ

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬.০৬ পিএম
  • ১৫৮ Time View

ছাত্র-জনতার আন্দোলনে ১৮ জুলাই বন্ধ হওয়ার ৩৮ দিন পর আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেল সেবা। এ জন্য নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করার পর মেট্রোরেলের ট্রায়াল চালু হয়েছে। তবে পুরোপুরি চালু হলেও মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে থামবে না মেট্রোরেল।

এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত মেট্রোরেল ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) দেওয়া হয়েছে। আগামীকাল (রোববার) থেকে মেট্রোরেল চালু করা সম্ভব।

প্রকাশিত সূচি অনুযায়ী উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। অপরদিকে এখান থেকে সর্বশেষ ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান  থেকে সর্বশেষ ছাড়বে রাত সোয়া ৯টায়।  প্রতি ১০ মিনিট, আট মিনিট, ১২ মিনিট পর পর ছাড়া হবে  মেট্রোরেল।

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্য দিয়েই ট্রেন ছুটে যায়। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল সাড়ে ৫টার পর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না। কারণ, কোটা সংস্কার আন্দোলনের সময় এ দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যে কর্মচারীরা বেতন বৈষম্যের দাবি তুলে কর্মবিরতি ঘোষণা করে। পরে তাদের সাথে কর্তৃপক্ষের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।

২০২২ সালের ২৯ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ২০২৩ সালের ৪ নভেম্বর চালু করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী যাতায়াত করতেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com