1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১১.৩১ এএম
  • ১৭০ Time View

সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। প্যারাগুয়ে এবং ইকুয়েডরের বিপক্ষে ওই দুই ম্যাচকে সামনে রেখে শুক্রবার (২৩ আগস্ট) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা।

প্রথমবারের মতো ব্রাজিলের দলে ডাক পেয়েছেন এস্তেভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। অনেকে তো এখনই তাকে নেইমার জুনিয়রের সঙ্গে তুলনা করেন। আর অনেকের চোখে উইলিয়ান হলেন ছোট মেসি।  

গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। তবে পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। 

ইউরোপিয়ান বড় বড় ক্লাবের সঙ্গে লড়াই করে গত জুনে এস্তোভোকে দলে টেনেছে চেলসি। তবে ১৮ বছর পূর্ণ না হওয়ায় এখনই দলটিতে যোগ দিতে পারছেন না তিনি। আগামী মৌসুমে দলটির হয়ে মাঠে নামবেন তিনি।

এস্তোভোর মতোই প্রথমবার দলে ডাক পেয়েছেন লুইস এইহিক। তবে বাদ পড়েছেন রাফিনিয়া। আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লিও জায়গা পাননি দলে।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ অক্টোবর প্যারাগুয়ের মাঠে খেলবে সেলেসাওরা।

ইকুয়েডর ও প্যারাগুয়ের ম্যাচের জন্য ব্রাজিল দল-

গোলরক্ষক: আলিসন, এডারসন, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনিয়োস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, সাভিনিয়ো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com