1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৪-৩০ আগস্ট)

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১১.২৬ এএম
  • ১৬৭ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনাজনিত বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা  নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক পরিবেশ ভালো যাবে। শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসা বাণিজ্য বিষয়ক দিক শুভ। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): পারিবারিক ক্ষেত্রে প্রো অ্যাকটিভ থাকার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিকভাবে চাঙা থাকার জন্য রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ করুন। চাকরি ও পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। ভ্রমণ শুভ। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মানসিকভাবে সতেজ থাকবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। স্বাধীনপেশায় জড়িতদের জন্য বেশ ভালো সময়। আর্থিক ব্যয় বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সম্পর্কের দৃঢ়তা বাড়বে। আর্থিক ব্যয় সংকোচ করার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা আসবে। প্রতিবেশী ও সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সবধরনের পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক দৃঢ়তাবৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আর্থিক লেনদেনে সতর্ক হোন। সাফল্যের বার্তা পাবেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। দূর ভ্রমণের সুযোগ পাবেন। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক বিষয়ে সফলতা আসবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যস্ততা বাড়বে। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। এ সপ্তাহে আপনার কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সময়ানুবর্তি ব্যক্তিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভবনা আছে। শারীরিক ও মানসিক অস্থিরতা বাড়তে পারে। কেউবা বিদেশ সূত্রে লাভবান হতে পারেন। আপনার সুনাম বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com