1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬.২২ পিএম
  • ৪৮০ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) দুপুর রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, সদ্য সাবেক ভিসির পিএস তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি অবহিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

সেখানে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তার ব্যবহার্য সবকিছু নিয়ে তিনি বাসা ত্যাগ করেন। তখন থেকেই ক্যাম্পাসে গুঞ্জন ওঠে ভিসি পদত্যাগ করছেন।

এর আগে ২০২২ সালের ১১ এপ্রিল ড. হাফিজা খাতুন এর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। তিনি তার পরদিন পাবিপ্রবিতে যোগদান করেন।

শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ১০ আগস্ট সাবেক প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন পদত্যাগ করেন। এরপর পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ আগস্ট নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানাকে। একই সঙ্গে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনকে ছাত্র উপদেষ্টা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com