1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

মিমিকে ধর্ষণের হুমকি

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ১৭৭ Time View

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত ৮ আগস্ট দিবাগত রাতে আরজি কর মেডিক্যালে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। সরব হয়েছেন টলিউডের তারকারাও।

প্রতিবাদ জানাতে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও। তবে এবার সামাজিক মাধ্যমে নিজেই ধর্ষণের হুমকি পেলেন এই টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমিকে।

আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার।

সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন। সামাজিক মাধ্যমে সেই নেটিজেন লেখেন, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।”

সেই পোস্টে অসংখ্য গালিগালাজও করেছেন সেই ব্যক্তি। পোস্টটি নজর এড়ায়নি অভিনেত্রীর।

মিমি নিজেই সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেন। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লেখেন, ‘আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।’টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি। পর্দার দাপুটে নায়িকা মিমি বরাবরই স্পষ্টবাদী স্বভাবের।

নানা বিষয়ে নিজের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে দেখা গেছে তাকে। আর জি করের ঘটনায় বিচার চেয়ে রাজপথেও নেমেছিলেন মিমি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com