রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

বিশ্বকাপ বাছাই: মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৫ Time View

বড় দুঃসংবাদ আর্জেন্টিনার সমর্থকদের জন্য। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচে থাকছেন না দলের অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসি।

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোটে পড়েছিলেন মেসি। তার পর থেকেই আছেন মাঠের বাইরে। চোটের কারণেই এবার জাতীয় দলে নেই আর্জেন্টাইন মহাতারকা।

মেসি এরই মধ্যে তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে লিগ কাপের ফাইনাল মিস করেছেন। আগামী ২৪ আগস্ট আবারও মাঠে নামবে তার দল। কিন্তু মেসি এখনও অনুশীলনে ফিরতে পারেননি।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে। তবে এবারও সুযোগ মেলেনি পাওলো দিবালার। তাছাড়া স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাঙ্কো আরমানি।

আর্জেন্টিনা ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে চিলির বিপক্ষে। ১০ সেপ্টেম্বর ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে আয়োজিত হবে ২০২৬ বিশ্বকাপ।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড:

ওয়ালতার বেনিতেস, গেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, গেরমান পেসসেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস মাক্স আলিস্তার, এনসো ফার্নান্দেস, গিওভান্নি লো সেলসো, এসেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দে পল, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুল, গিলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্টিনেস ও ভালেন্তিনো কাস্তেয়ানোস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS