1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (১৭-২৩ আগস্ট)

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১১.৪৭ এএম
  • ১৭০ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিকভাবে প্রশান্তি পাবেন। কর্মস্থল ও ব্যবসায়িক ক্ষেত্র আপনার অনুকূলে থাকবে। এজেন্সি কাজের সাথে যুক্তদের জন্য ভালো সময়। পারিবারিকভাবে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। আত্মীয়স্বজনদের সঙ্গে হৃদ্যতা বাড়বে। কাছের মানুষের সাথে সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): এ সপ্তাহে আপনি স্বাধীনপ্রিয় ও অনুসন্ধানযুক্ত মানসিকতার জন্য সফলতা পাবেন। পারিবারিক আনন্দ উপভোগ করবেন। পেশাগত কাজে আপনার মূল্যায়ন বাড়বে। বিপণন বাণিজ্যের সাথে যুক্তদের জন্য ভালো সময়। রোমান্টিক সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে। ভ্রমণের যোগ আছে। আবেগ প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এ সপ্তাহটি শুভ সম্ভাবনাময়। এ সপ্তাহে আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। আর্থিক ভাগ্য বেশ ভালো। বৈদেশিক বাণিজ্য বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্স শুভ। সৃজনশীল কাজে সফলতা পাবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): ভ্রমণের প্রতি আপনার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা আসবে। শারীরিক ও মানসিক দিকে সুশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পাবেন। আর্থিক দিক শুভ। বন্ধু বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): এ সপ্তাহে আপনার প্রতিটি বিষয় নিয়ে যথেষ্ট সাবধান হওয়া উচিত। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিশ্বস্ত ও অবিচল মানসিকতার জন্য সফলতা আসবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সামগ্রিকভাবে নিজেকে সতেজ রাখার চেষ্টা করুন। সৃজনশীল কাজে যুক্তদের জন্য ভালো সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর কোনো সফলতা আপনাকে মানসিক পরিতৃপ্তি দিবে। কন্যার রাশির অনেক জাতক-জাতিকাদের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে। প্রেম ও রোমান্স শুভ। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রেম ও বিয়ের বিষয়ে অগ্রগতি হবে। আর্থিক অনিশ্চিয়তা অনেকটা কেটে যাবে। আত্মীয়স্বজনেরা আপনাকে ভুল বুঝতে পারে। পেশাগতভাবে ভালো যাবে। সৃজনশীল কাজে সফলতা আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। মানসিকভাবে সতেজ থাকবেন। কাজকর্মে গতি বাড়বে। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। যানবাহন ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): স্বাধীন পেশাজীবীদের জন্য ভালো সময়। আর্থিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। অপ্রিয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্তদের ভালো সময়।আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): রাগ, উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। পেশায় সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। এজেন্সি ব্যবসার জন্য অনুকূল সময়। মানসিক অবসাদ বাড়তে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। এ সপ্তাহে আপনি সবধরনের সফলতা পাবেন। সাংগঠনিক কাজে সম্মান পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। পারিবারিক শান্তি শৃঙ্খলা বাড়বে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ভ্রমণ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সবধরনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। আপনার নিজ অবস্থান অনুযায়ী সফলতা পাবেন। পারিবারিক, সামাজিক যোগাযোগ বাড়বে। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। সাংসারিক কাজে অর্থ ব্যয় বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com