1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দুই বছর পর হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াত শুরু

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৮.৩৮ পিএম
  • ১৮০ Time View

দিনাজপুর জেলা প্রতিনিধি: করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল পাসপোর্টধারী যাত্রীদের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত ব্যবস্থা। অবশেষে গত বৃহস্পতিবার এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল শুরু হয়েছে। এখন থেকে এই পথে দুই দেশের ট্যুরিস্টসহ সব ভিসাপ্রাপ্ত পাসপোর্টযাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান।

এর আগে গত ২০২২ সালের ২৩ মার্চ এই পথ দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। তবে করোনা মহামারীর কারণে যাতায়াত ব্যবস্থা এতদিন বন্ধ থাকলেও গত ১ বছর থেকে শুধু ভারতে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাওয়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা হিলি দিয়ে দেশে ফিরতে পারতেন।

এই বিষয়ে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, ‘করোনার কারণে গত ২০২০ সালের ২৩ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের (বাংলাদেশ-ভারত) মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ১৬ মে থেকে শুধু আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের দেশে ফেরার অনুমতি দেয় ভারত। এরপর থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে আটকাপড়া যাত্রীরা হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘তবে এই পথ ব্যবহার করে ভারতে যাওয়া বন্ধ ছিল। গত ২৬ মার্চ থেকে হিলি পথে ট্যুরিস্ট ভিসা দিয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেসসহ সব ধরনের ভিসাপ্রাপ্তরা ভারতে যাতায়াত ব্যবস্থা। তবে এই পথ দিয়ে যাতায়াত করতে হলে সব পাসপোর্ট যাত্রীদের করোনার সনদ থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com